বাগেরহাটে এম এ সালাম কে মনোনয়ন ‎দেয়ার দাবিতে গনজামায়েত ও মিছিল


সোহেল রানা বাবু, বাগেরহাট

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালামকে মনোনয়ন
‎দেওয়ার দাবিতে গন জামায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট-২ (সদর ও
‎কচুয়া) আসনে সর্বস্তরের জনগন।
‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে গন জমায়েত শেষে তারাএক বিক্ষোভ মিছিল বের করে। জনসমূদ্রে পরিপূর্ণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক
‎প্রদক্ষিন শেষে পূুনরায় কেন্দ্রীয় শহিদ মিনারে এশে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্ব গন জামায়েতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবয়ক শেখ সমশের আলী
‎মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির
‎সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ
‎মালেক, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সাধারন সম্পাদক
‎ডালিম ফকির,মহিলাদলের সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোস্তাহিদুল আলম রবি, এ্যাডভোকেট
‎হিরক মিনা সহ অন্যান্যরা। এসময়ে হাজার হাজার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

গন জামায়েতে বক্তারা জানান জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বিগত ১৭ বছর বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন।

জেল খেটেছেন। তাই আমরা চাই দুর্দিনের কর্মীবান্ধব নেতা এম এ সালামকে মনোনয়ন দেওয়া হোক।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ