কপিলমুনিতে জামায়েতের প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও দলটির খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ বলেছেন, “আমি আপনাদের সেবা করতে চাই।

আসন্ন নির্বাচনে আমাকে বিজয়ী করলে পাইকগাছা কয়রায় ব্যাপক উন্নয়ন করবো। যে সব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি সেসব এলাকা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো। আপনাদের পাশে থেকে সুখ দুঃখের সাথী হতে চাই।

গতকাল সোমবার সকালে কপিলমুনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও আশপাশের কয়েকটি এলাকায় গণ সংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, জামায়েত ইসলামী পাইকগাছা উপজেলা শাখার নায়েবে আমীর মাওঃ বুলবুল আহম্মেদ, উপজেলা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, সহ সেক্রেটারী মাওঃ আব্দুল খালেক,কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল হান্নান,উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারী মোঃ আসাদুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন আমীর মাওঃ আতাউর রহমান, কপিলমুনি ইউনিয়ন সেক্রেটারি রুহুল কুদ্দুস, সাবেক সেক্রটারী মোঃ মোস্তফা আল মাদানী, ওয়ার্ড সভাপতি মোঃ আসাদুল ইসলাম মিলন, মোঃ আসলাম বিশ্বাস, মোঃ ওবায়দুল ইসলাম, মোঃ জামাত আলী খাঁন, মোঃ মাকফার মোড়ল, মাওঃ আমিনুর রহমান সিরাজী, হাফেজ আরিফ বিল্লাহ, আব্দুল গফুর প্রমূখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ