
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে কুলিয়ারচর থানার এসআই নঈমুল মুস্তাকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ (তিন) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।