গরু বিতরণে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জেলেদের মাঝে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন,লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত), মোঃ হিমায়েত হোসেন। তিনি বলেন,গরু বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের নির্দেশে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়।

তবে ওই কমিটির যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিভাবে গরু বিতরণের তালিকায় স্বাক্ষর করা হয়েছে,তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রকল্পে যদি কোনো অনিয়ম হয়ে থাকে,তবে এর দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদেরই নিতে হবে। যথাযথ তদন্ত ও যাচাই ছাড়াই কেন তালিকায় অনুমোদন দেওয়া হলো? একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াকে “হাস্যকর” বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জোরালোভাবে দাবি জানিয়ে বলেন,জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের তালিকা পুনঃযাচাই করে তাদের মাঝে সঠিকভাবে সরকারি সহায়তা বিতরণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে আরো বলা হয়,উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬০ জন উপকারভোগীর মাঝে ৬০টি গরু বিতরণের ক্ষেত্রে সঠিক যাচাই-বাছাই করা হয়নি। এতে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র জেলেরা বঞ্চিত হয়েছেন। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন,তবে বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, মোঃ সাচ্চুমিয়া,আজম মৃধা,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতান,দপ্তর সম্পাদক, মফিজুর রহমান। লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিকদার মকবুল হোসেন,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ। পৌর বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি, মোল্লা নজরুল ইসলাম,শামসুল হক আজাদ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোহেল রানা লাক্সমি। লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমানসহ প্রমুখ।

এসময় সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ