বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১ জনের জেল

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।

আজ সোমবার গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামের খোরশেদ আলমের ছেলে একাববর(৫৩) কে গাজাসহ মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) ২১ ধারায় একাববর কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ও জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করেন।

এব্যাপারে বলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ