নড়াইলে ওয়ার্ড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক নাজমুল কাজী পুলিশের খাঁচায়

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক নাজমুল কাজী পুলিশের হাতে আটক।

ভদ্রবিলা ইউনিয়নের রামশীদি গ্রামের লুতফার কাজী’র ছেলে নাজমুল কাজী গত (১৯ ডিসেম্বর) রাতে রামশীদি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।

নাজমুল কাজী আওয়ামী-লীগ সরকারের আমলে দির্ঘদিন ধরে নড়াইল ১ আসনের বারবার সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি দেহরক্ষী পরিচয় দিয়ে ভদ্রবিলা ইউনিয়নে অনিয়ম ভাবে শালিস বিচার করে মোটা টাকার বিনিময়ে মিমাংশাসহ নানা অনিয়মের রাজত্ব চালিয়েছে বলে অভিযোগ করেন রামশীদি গ্রাম বাসি।

এ দিকে,চাচুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম হত্যার ঘটনায় নাজমুল কাজী আসামি হয়েও আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় আসলে সকল আসামি জামিনে এসে নাজমুল কাজী’র ৭ বছরের জেলসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

পরে নাজমুল কাজীসহ ১০-১২ জন মামলার বাদি নিহত রবিউল ইসলামের ভাই সাহেব মোল্যাকে ভয়ভিতি দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেয় এবং ভদ্রবিলা ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের পুলিশি হয়রানি করাসহ নানা ভাবে হেনস্থা করে একাধীক ব্যক্তিকে বাড়ি ছাড়া করেছে বলেও অভিযোগ রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ