শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

শেরপুরে বিজয় র‍্যালি ও সমাবেশের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেরপুর জেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় খোয়ারপার মোড় থেকে শুরু হওয়া বিশাল বিজয় র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরির সঞ্চালনায় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, শেরপুর-৩ আসনে মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব সাইফুদ্দিন এবং ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম হোসেন। এছাড়াও জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

র‍্যালি ও সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ দিনমজুর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ