শেরপুর-ময়মনসিংহ সীমান্তে রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারি ও তৎপরতায় শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ১৬ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে অভিযান পরিচালনা করে একটি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করে। যার মূল্য ১৬ লাখ টাকা।

এছাড়া চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই সময়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কম্বল আটক করে বিজিবি। উদ্ধারকৃত কম্বলের মূল্য ১২ হাজার টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৩৯ বিজিবির টহল দল দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ