রূপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বকুলের কবরে পুষ্পস্তবক অর্পণ

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মো: গোলাম রশীদ ভূঁইয়া বকুলের কবরে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্বারা।

রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ মারজানুর রহমান, তারাব পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ভূইয়া, সহকারী কমান্ডার চান মিয়া,বীর মুক্তিযোদ্ধা মতিন সাউদ,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন প্রধান,বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন প্রধান,বীর মুক্তিযোদ্ধা কাশেম ভূইয়া,মো: গোলাম রশীদ ভূঁইয়া বকুলের ভাই ওদুদ ভূঁইয়া, হারুন অর রশীদ ও স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব মঞ্জুর আহমেদ, মোহাম্মদ শাহীনসহ অনেকে।
পরে শহীদ মো: গোলাম রশীদ ভূঁইয়া বকুল সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ