নড়াইলে অবৈধ লাটা গাড়ি উল্টে চালক নিহত, আহত ২

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের মাইজপাড়া সুইচগেট এলাকায় অতিরিক্ত গতিতে অবৈধ লাটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালক মো. হানিফ মোল্লা নিহত হয়।

নিহত হানিফ মোল্লা মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের জলীল মোল্লা’র ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাইজপাড়া পোড়াডাঙ্গি এলাকা থেকে দ্রুত গতিতে লাটা গাড়িটি চালিয়ে আসছিলেন মো. হানিফ মোল্লা। মাইজপাড়া সুইচগেট মোড় ঘোরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার উপরেই পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িতে থাকা আরো দুইজন হেলপার আহত হয়েছেন,বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে রাখা আছে। নড়াইল সদর থানায় বিষয়টি ইনফর্ম করা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পর স্বজনরা মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছে পরিবার।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ