
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।
ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে শুভ উদ্বোধন হলো
নবাব ট্রাভেল এভিয়েশন।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজার সেন্টার পয়েন্ট শপিং কমপ্লেক্সের ২য় তলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এসময় দক্ষিণ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান এর দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন সেন্টার পয়েন্ট শপিং সেন্টারের স্বত্বাধিকারী শাহাজাহান সাজু,নবাব ট্রাভল এভিয়েশন এর স্বত্বাধিকারী আবদুর রহমান,মাওলানা সাখাওয়াত হোসেন,আলমগীর হোসেন,আবুল খায়ের,সাবেক সেনা সদস্য নুরুল আলম,মাওলানা দ্বীন মোহাম্মদ,নোমান বিন সাঈদ,আবু সাঈদ খান,আবু সাঈদ,মোকতাদীর,জামাল রাজা,মোজাহিদুল ইসলাম,সোয়াইব মুনতাসীর,আবু ওসামাসহ গণমাণ্য ব্যক্তিবর্গ।
এসময় উক্ত ট্রাভেলস এর উত্তরোত্তর সফলতা কামনা করে পরিবার পরিজনকে নবাব ট্রাভেল এভিয়েশনের মাধ্যমে টিকেট বুকিং এর দাওয়াত প্রদান করেন আগত অতিথিগণ।
উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুর রহমান বলেন-এয়ার টিকেট,ভিসা প্রসেসিং,হজ্ব ওমরাহসহ
এখন থেকে প্রবাসীসহ দেশের ভ্রমনপিয়াসু লোকজন নবাব ট্রাভেল অফিস থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সরাসরি সেবা প্রাপ্তির পাশাপাশি সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা সেবা পাবেন। টেলিফোনে এবং অনলাইনেও যেকোন সময় গ্রাহকেরা আন্তজার্তিক ও অভ্যন্তরীণ রুটের টিকেট কিনতে ও বুকিং করতে পারবেন।এজন্য তিনি উক্ত ট্রাভেলসে্ আসার আমন্ত্রন জানান।