কেন্দুয়ায় জালাল মঞ্চে কবিদের মিলনমেলা

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

 

নেত্রকোণার কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো শত কবির মিলনমেলা।

গতকাল রোববার (৩০ নভেম্বর) চর্চা সাহিত্য আড্ডার আয়োজন দিনব্যাপী শত কবির মিলনমেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় কবিসাহিত্যিক সহ দেশের বিভিন্ন অঞ্চলের কবিসাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত জালাল মঞ্চে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মীর্জা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জালাল মঞ্চ নির্মাণের মূল পরিকল্পনাকারী ইমদাদুল হক তালুকদার।

চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবননের পরিচালনায় কবিসাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সহ সুধীজন উপস্থিত ছিলেন।

মিলনমেলা শত কবির হলেও প্রায় দুই শতাধিক কবি অংশগ্রহন করেন। মিলনমেলায় কবিদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ