রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ॥ ২০ লক্ষাধিক টাকার মাল লুট

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকার ব্যবসায়ী আবুল কাশেম ও রফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।

২৮নভেম্বর শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ১৯/২০ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা রামদা, চাপাতি, ছেন, লোহার রড, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর করে ফ্রিজ, সিসিক্যামেরা, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

 

এসময় বাধা দিতে গিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলামের ভাতিজা নাঈম মিয়া(২৩) আহত হয়েছে। একপর্যায়ে বাড়ির লোকজনদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্যাবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে নামীয় ও অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ