
মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ।।
চুনারুঘাট পৌর বিএনপির আয়োজনে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৩০ মে শুক্রবার সন্ধা ৭ ঘটিকায় চুনারুঘাট উত্তর বাজার পৌর বিএনপির অস্হায়ী কার্য্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ বজলুল রশিদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুর রহমান,কোষাধ্যক্ষ সাজু চৌধুরী, বিএনপি নেতা হাফিজ জামান বাদল,বিএনপি নেতা হারুন লস্কর, বিএনপি নেতা হাবিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল কাদির সরকার,টিপু সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।