নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম,এলাকায় উত্তেজনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মাংস ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার বেলা ১ টার দিকে শহরের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহেব শেখ (৩৫) শহরের শিঙ্গা ৮ নং ওয়ার্ডের মৃত-বারিক শেখের ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী।

এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২২ মে) সকালে লক্ষ্মীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের সিঙ্গা এলাকার লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর জের ধরে দুপুর পৌনে ১ টার দিকে সাহেব শেখ লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে,রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখকে কুপিয়ে গুরুতর জখম করে।

এলাকাবাসী আহত অবস্থায় তাকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,ঘটনার তদন্ত চলছে,দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ