
!
ফজলুর রহমান, নাটোর সংবাদদাতা।।
নাটোরে বাগাতিপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ২ রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল রেখে পালিয়ে যায় মোটরসাইকেল চালক ও সহযোগী,কিন্তু তারা কারা ছিলো এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ প্রশাসন তবে তাদের ধরতে অভিযান চলমান আছে বলে থানা সূত্রে জানা যায়।
শুক্রবার (৯মে) রাত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেয়। এসময় তারা (মোটরসাইকেল আরোহীরা) সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে লাগে। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলসহ পড়ে যায়। মোটরসাইকেল আরোহী দুজন এসময় মোটরসাইকেল না তুলেই তড়িঘড়ি করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পড়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি(তদন্ত) রিয়াজুল জানান, অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।