বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আসাদুজ্জামান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান একই উপজেলার মাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

মুন্তাজ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বাগাতিপাড়া উপজেলার গাঁওপাড়া হাফিজিয়া মাদ্রাসা রেল গেট এলাকায় রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিল আসাদুজ্জামান।

বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা ক্রস করছিল। এ সময় লাইনের মাঝে দাঁড়িয়ে থাকা আসাদুজ্জামানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের বাবা আশরাফ আলী জানান, ছেলে আসাদুজ্জামান তার সাথে একই ইউনিয়নের রামপাড়া গ্রামে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। সেখান থেকে সে আগেই চলে আসে। এরপর তিনি কাজ শেষ করে বাড়ি ফেড়ার পথে শুনতে পান ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন সেই যুবক তারই ছেলে। তিনি আরও জানান, আসাদুজ্জামান লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজে অনার্স কোর্সে অধ্যায়নরত ছিল। পড়াশোনার পাশাপাশি সে তার সাথে রাজমিস্ত্রির কাজ করতো। তবে সে মাদকাসক্ত ছিল। সেকারণে মাঝেমধ্যেই আসাদুজ্জামান পাগলামী করতো বলেও জানান তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ যাওয়ার আগেই নিহতের পরিবার ও এলাকাবাসী মরদেহটি বাড়িতে নিয়ে যায়। সেখানে পুলিশ পৌঁছেছে।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ