ফেনী সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বে : মামুন ও জসিম

সংবাদ প্রতিবেদন: বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তায় সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে জসিম উদ্দিন ফরায়েজী জয়লাভ করেছেন।

​শহরের রাজাঝির দিঘির পাড়ে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে হারিয়ে বিজয়ী হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী কনক চন্দ্র বনিক এবং মিজানুর রহমানকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন। নবগঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নেতৃত্ব নির্বাচিত হয়েছে, যেখানে সহ-সভাপতি হিসেবে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ হিসেবে মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুর হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুন জয়ী হয়েছেন। এছাড়া কার্যকরি কমিটির সদস্য পদে তানজিদ উদ্দিন শুভ এবং শহীদুল ইসলাম (শাহ শহীদ) নির্বাচিত হয়েছেন।

​নির্বাচনের আগে সকালের দিকে শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সভার উদ্বোধন করেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বকর, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ফরিদ উদ্দিন খাঁন নয়ন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আাক্তার এবং খেলাফত মজলিস জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমেদী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ