পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

উমর ফারুক, পঞ্চগড়

 

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই চা শ্রমিক।

রোববার (২৬ এপ্রিল) সকালে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাওয়ার্দী ওই গ্রামের আবু সামাদের ছেলে।আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)।

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সোহরাওয়ার্দী তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

এবিষয়ে আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মতিয়ার রহমান বলেন, বজ্রপাতে নিহত চা শ্রমিক সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ