
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে জামায়াতে’র ভরাডুবি,বিএনপি’র জয়লাভ।
দীর্ঘদিন পর ব্যালটের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়। সহ-সভাপতি পদে এম জাহিদুর রহমান মিলন,সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ জাপল এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ভোটারদের সরাসরি অংশগ্রহণে নির্বাচনটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘদিন পর ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে এম জাহিদুর রহমান মিলন,সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ জাপল এবং সদস্য পদে আরমান আলী খান,মধুমিতা সুলতানা,খন্দকার কিয়ামুল হাসান কিয়াম,তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা বিজয়ী হন। ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করে। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ৫টি সদস্যপদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া দুটি প্যানেলের বাইরে এস এম আমিনুল হাসান মিঠু নামে আরও একজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাহিদুর রহমান মিলন,সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এবং সদস্য পদে মধুমিতা সুলতানা,আরমান আলী খান,খন্দকার কিয়ামুল হাসান কিয়াম,তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো.আলমগীর হোসাইন এবং সদস্য পদে সানাউল্লাহ,মো. রুহল আমিন,আহসান হাবীব,মো. ইসহাক মিয়া ও শরিফুল ইসলাম বেগ প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য,স্বাধীনতার পর এই প্রথম ভোটাররা ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর আগে একাধিকবার কার্যনির্বাহী কমিটি শুধুমাত্র রাজনৈতিক প্রভাবে গঠিত হলেও ভোটাররা সরাসরি ভোট দিতে পারেননি।
এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মোট ১ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে ৮৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে