তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো, চলছে আলোচনা-জল্পনা

খুলনা সংবাদদাতা

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক, যুবদল নেতা ও ব্যবসায়ী গোলাম মোস্তফা ভুট্টো। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের হাট-বাজার থেকে শুরু করে গ্রামগঞ্জে চলছে ব্যাপক আলোচনা-জল্পনা।
গোলাম মোস্তফা ভুট্টো উপজেলার তেরখাদা সদর ইউনিয়নের পুরাতন জয়সেনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুরু মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার কারণে ইতোমধ্যে এলাকায় একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে জয়সেনা, পানতিতা ও রামমাঝি—এই তিনটি ওয়ার্ডে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা রয়েছে। অনেক ভোটার তাকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থী হিসেবে দেখছেন।
রাজনৈতিকভাবে গোলাম মোস্তফা ভুট্টো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কাটেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।
বিগত সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেছেন। তার দাবি, নির্বাচিত হলে তেরখাদা সদর ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করবেন।
গোলাম মোস্তফা ভুট্টো বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আল্লাহর রহমত ও জনগণের সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, তার প্রার্থিতা ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ