কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২ জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক বিতরণ

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সেবাদানকারীদের মাঝে একই রকমের পোশাক বিতরণ করা হয়েছে।

“কুলিয়ারচর উপজেলা প্রশাসন টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত” এই স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ১২ জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক (কুর্তি) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচরের জনগণ যেন খুব সহজে প্রশাসনের সেবাদানকারী কর্মচারীদের চিহ্নিত করতে পারেন, সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেবাদানকারীদের মাঝে একই রকমের (কুর্তি) পোশাক প্রদান করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ