কেন্দুয়ায় রাতের আঁধারে ৩ গরু চুরি

রুকন উদ্দিন, কেন্দুয়া নেত্রকোণা

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল মাইজপাড়া গ্রামের দরিদ্র কৃষক মো. খায়রুল ইসলামের ৩টি গরু রাতের আঁধারে চুরি হয়েছে।

বুধবার দিবাগত রাতের যেকোন সময় এই চুরির ঘটনাটি ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে ২টি গাভী ও ১টি ষাঁড় বাছুর। গরুগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।

গরুর মালিক মো. খায়রুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো গরুগুলোকে রাতের খাবার দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠে দেখি গোয়ালঘরের দরজা খোলা, ভেতরে ঢুকেই দেখতে পাই ৩টি গরুর মধ্যে ১টিও নেই।

আসছে কোরবানি ঈদে গরুগুলো বিক্রি করে ধারদেনা পরিশোধ করবো বলে পাওনাদারদের কথা দিয়েছিলাম কিন্তু গরুগুলো চুরি হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি, পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান এখনো পর্যন্ত পাইনি।

ওই এলাকার বাসিন্দা রুবেল, জাহেদ, বাবলু মিয়া ও নিজাম উদ্দিন বলেন, গরুর মালিক মো. খায়রুল ইসলাম একজন ঋণগ্রস্ত মানুষ গরুগুলোই তার একমাত্র সম্বল ছিল। সে এখন পথের ফকির। চুরি ঠেকাতে
তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, তা-না হলে চুরির উপদ্রব বেড়েই চলবে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, চুরির ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ