বাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল ২০২৬) তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত প্রদর্শনী উদ্বোধন করেন এবং প্রজেক্টসমূহ ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি এই ধরনের আয়োজনের সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর গোলাম সরওয়ার ভূঁঞা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, সহযোগী অধ্যাপক মোছা আছমা ইয়াসমিন, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষক মন্ডলী ও ছাত্র—ছাত্রীগণ।

এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা ২৫টি গ্রুপে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণালব্ধ ফলাফল এবং সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। উক্ত প্রদর্শনীতে প্রকৌশল, প্রযুক্তি ও প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বৈচিত্রময় প্রজেক্ট ও পোস্টার প্রদর্শন করা হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে উৎসাহিত করা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ