বাগাতিপাড়ায় ড্রাগ টাপেন্টা ও গাঁজাসহ আটক

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

চলমান মাদকবিরোধী অভিযানে বাগাতিপাড়ায় আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের চৌকস টিম ২ জন কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে বাগাতিপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ২ আটক করি, পরবর্তী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের নির্দেশনায় উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে
ফাগুয়ারদিয়াড় গ্রামের আইজ উদ্দিনের ছেলে আমির চান (৩৬) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারায় ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাস কারাদন্ড ও দয়ারাপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহাবুর রহমান(৪০) কে ৩৬(৫) ধারায় ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- অর্থদন্ড অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এব্যাপারে বলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ