মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকারীদের দোয়া এবং শুভকামনা জানালেন: জসিম উদ্দিন আহমেদ খোকন

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ২০২৬ ইং সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারীদের দোয়া ও শুভকামনা জানিয়েছেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী শিক্ষা বান্ধব ব্যক্তি মো. জসিম উদ্দিন আহমেদ খোকন।

এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি জানান, “শিক্ষা অর্জন একটি চলমান প্রক্রিয়া, যা সারাজীবন ধরে চলতে থাকে, তবে প্রতিটি ধাপে নিজেকে প্রমাণের জন্য পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলোই জীবনের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের আগামীর নেতৃত্ব দেবে। তাই পরীক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান, ভয়-ভীতি দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং সৎ ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে।

মেয়র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ খোকন অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানান, যেন তাঁরা শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস যোগান এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করেন।

তিনি আশা প্রকাশ করেন, কেন্দুয়াসহ সারা দেশের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ