তেরখাদায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিএনপি নেতা মিল্টন মুন্সির পরিদর্শন, সহায়তার আশ্বাস

খুলনা সংবাদদাতা

 

খুলনার তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ইখড়ি ৪নং ওয়ার্ডের আবনালি গ্রামে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সমাজসেবক মোঃ মিল্টন হোসেন মুন্সি।
শনিবার (১৮ এপ্রিল) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি ঘুরে দেখেন এবং দুর্যোগে বিপর্যস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক ঝড়ে আবনালি গ্রামের একাধিক পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
পরিদর্শনকালে বিএনপি নেতা মিল্টন হোসেন মুন্সি বলেন, “খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও আমাদের রাজনৈতিক অভিভাবক আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্দেশে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। জনগণের পাশে থাকাই প্রকৃত রাজনৈতিক নেতৃত্বের পরিচয়।”
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত উপস্থিত হয়ে সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস দেওয়ায় মিল্টন হোসেন মুন্সির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ