মোরেলগঞ্জে তারেক রহমানের ৩১ দফা লিফটের বিতরণ করেন কাজী খায়রুজ্জামান শিপন

জুয়েল হৃদয়ঃ

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় উপজেলার দৈবজ্ঞহাটী বাজারে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী আজিম বাবুল, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সাদিক শিকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ