নড়াইলে রাতের আঁধারে তারেক রহমানের ছবির গলা কেটে নিলো দুর্বৃত্তরা

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে গত (২১অক্টোবর) মঙ্গলবার মধ্য রাতে বেনাহাটী গ্রামে তারেক জিয়ার সালাম নিন,ধানের শীষে ভোট দিন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো লেখা ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের ছবিযুক্ত ব্যানারে থাকা তারেক রহমানের ছবির মাথা কেটে নিয়ে যায় রাতের আঁধারে কে বা কাহারা।

এমন নেক্কারজনক ঘটনার জানাজানি হলে,
মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে তুলারামপুর ইউনিয়নে।

বেনাহাটী গ্রামের স্থানীয়রা জানান,এমন নেক্কারজনক কর্মকাণ্ড যেই করুক,তার বিচার চাই। নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব ক্ষোভ প্রকাশ করে বলেন,একটি চক্র হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টির করার জন্য এ ধরনের নেক্কারজনক কাজ করেছে।

আমি এ নেক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল,দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ