দাগনভূঞায় জামায়াতের পৃষ্ঠপোষকতায় বিশাল মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামীর নেতা ডাঃ ফখরুদ্দিন মানিকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছেন। শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) সকালে দাগনভূঞা আর্তার্তুক স্কুলে এই ক্যাম্প পরিচালিত হয়।

​দাগনভূঞা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ৩০ জন পুরুষ ও মহিলা চিকিৎসকের একটি দল বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা কার্যক্রমে ১০ জন নার্স এবং প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক সহায়তা করেন।

​জামায়াত সূত্র জানিয়েছে, এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​ক্যাম্পের পৃষ্ঠপোষক, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডাঃ ফখরুদ্দিন মানিক বলেন, “তৃণমূলের মানুষের জন্য পর্যাপ্ত সরকারি সেবা না থাকায় সমাজসেবার অংশ হিসেবে ডিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেছি। আমরা পর্যায়ক্রমে এই সেবা গ্রামেও ছড়িয়ে দেব এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।” তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

​এ সময় অন্যান্যের মধ্যে দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, দাগনভূঞা পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান, সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান এবং ফেনী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরমানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ