সাবেক ছাত্রনেতা ওমর ফারুক মুন্না (কুমিল্লা-০২) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

ফারুক মাষ্টার,তিতাস,কুমিল্লা

 

আসছে আসন্ন জাতীয় সাংসদ নির্বাচন ২০২৬ ( কুমিল্লা – ০২) আসনে তিতাস উপজেলার কৃতি সন্তান আলিনগর গ্রামের অধিবাসী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় পদের অধিকারী বিগত সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত চিরচেনা মুখ ওমর ফারুক মুন্না।

বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রামে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে হামলা মামলার শিকার হন এই উদীয়মান সাবেক ছাত্রনেতা।

দলের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ৫৪ টি মিথ্যা মামলার আসামি হন। যে কারণে দীর্ঘ ১৬ টি বছর তার নিজ গ্রামে যাতায়াত করতে পারেননি।রাজনৈতিক কারণে গ্রেফতারি পরোয়ানা ও পুলিশের যন্ত্রণায় পরিবারের সদস্যদের রোশানলে পড়তে হয়, যার দরুন তার বাবা ব্রেন স্টোক করেন। এরপরেও রাজপথ থেকে সরে দাঁড়াননি সাবেক এই যুবনেতা ওমর ফারুক মুন্না।

মামলা হামলার ভয়কে উপেক্ষা করে রাজপথে জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘ ১৬ টি বছর দলের নির্দেশ মেনে রাজপথে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জোরদার ভূমিকা রেখেছি, পাশাপাশি কোভিড ১৯ এবং বন্যায় বিগত দিনে হোমনা ও তিতাস উপজেলায় কিছু সংখ্যক ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’র নির্দেশে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন দলের দুঃসময়ে ২০১৮ সালে হোমনা- তিতাস কুমিল্লা ( ০২ ) আসন হতে মনোনয়নপত্র দাখিল করেন।পরবর্তীতে দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি এই হোমনা ও তিতাস উপজেলা সর্বস্তরের জনগণের একজন সেবক হয়ে নিরলস ভাবে পাশে থেকে কাজ করে যাব।

তিনি আরো বলেন, দেশ ও জনগণের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ