ফেনী দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, সকাল আনুমানিক ১০টায় উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর ঈদগাহ ময়দানে এই কর্মসূচী পালন করা হয়। এতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে চিকিৎসার জন্য মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রদান করা হয়।

​সাম্প্রতিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, দুর্ঘটনার পর থেকেই হতাহতদের পরিবারের পাশে থেকে তাদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছিল এবং এরই অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হলো।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা শাখার আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য মেসবাহ উদ্দিন সাঈদ, যিনি এই আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

​৮নং জায়লস্কর ইউনিয়ন শাখার আমীর মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

​অনুষ্ঠান শেষে দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন ফেনী জেলা জামায়াতের আমীর।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ