ফুলগাজী-ছাগলনাইয়া : বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার পণ্য জব্দ

0
35

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, (ফেনী)

​ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা সমমূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট ২০২৬) চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এসব মালামাল উদ্ধার করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

​উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট এবং সিরাম। তবে বিপুল পরিমাণ এই পণ্য জব্দের ঘটনায় জড়িত কোনো চোরাকারবারিকে আটকের খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই এই সীমান্ত রুট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাচ্ছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে।

​জব্দকৃত মালামালগুলো পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

​সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ ও চোরাচালান দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান। অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here