পহেলা মে শুধু একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক- প্রকৌশলী মুখলেস তালুকদার

রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) সংবাদদাতা :

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে দেশের সর্বস্তরের শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের সভাপতি, বাবর মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, পেশাজীবীদের সংগঠন আইইবির কেন্দ্রীয় নেতা, বুয়েটের সাবেক মেধাবী ছাত্রনেতা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মুখলেস তালুকদার।

এক বিবৃতিতে তিনি বলেন, “১লা মে শুধু একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিনে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের ঘামে, শ্রমে ও ত্যাগেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।”

প্রকৌশলী মুখলেস তালুকদার আরও বলেন- “আমদের নতুন করে অঙ্গীকার করছি- শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আমরা তাদের পাশে আছি। গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি শ্রমিকের অধিকার রক্ষায় বিএনপি সবসময় সচেষ্ট থাকবে।”

তিনি আরও বলেন, “শ্রমিকের জীবন হোক সম্মানজনক ও মর্যাদাসম্পন্ন। শ্রমজীবী মানুষদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমরা আগামী ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যেতে চাই।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ