
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
আজ(২৭ এপ্রিল) সোমবার বেলা ১২ ঘটিকায় গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীনের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে পাকা ইউনিয়নের তকিনগর(বানিয়াপাড়া) গ্রামের আকরাম আলীর পুত্র হৃদয় আহমেদ(২৮) কে ইয়াবা ও গাজাসহ মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ২১ ধারা মোতাবেক ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এব্যাপারে বলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।