
রুকন উদ্দিন, কেন্দুয়া, নেত্রকোণা
নেত্রকোণার কেন্দুয়ায় কালবৈশাখী ঝড়ে হতদরিদ্র শহিদ মিয়ার একমাত্র বসতঘরটি বিধ্বস্ত হয়েছে।
শনিবার ২৫ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের কুনিহাটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে হতদরিদ্র শহীদ মিয়ার বসতঘরটির ওপর বিশাল একটি আমগাছ ভেঙে পড়ে এতে কেউ হতাহত না হলেও সম্পূর্ণ ঘরটি বিধ্বস্ত হয়।
ঘরটি ভেঙে পড়ায় ঘরের ভেতর থাকা ফ্রিজ, আসবাবপত্র সহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রগুলোও ক্ষতি হয়ে যায়। এতে পরিবারটি গৃহহীন সহ চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে রয়েছে।
অপরদিকে একই দিনের দিবাগত রাতের যেকোন সময় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী হরিয়ামালা গ্রামের বাসিন্দা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক রুকন উদ্দিনের সেচ পাম্পটি (মটর সাড়ে ৫ হর্স) চুরি হয়।