
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লার চান্দিনায় দল থেকে বহিস্কৃত হওয়ার পরও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় আতিকুল আলম শাওন এমপি কে যুব সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- আতিকুল আলম শাওন এমপি।
তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে জয়লাভ করেন।উপজেলা যুবদল সদস্য সচিব মো. শাহজাহান মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সাবেক আহবায়ক মাওলানা আবুল খায়ের।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক আহবায়ক ডা.সাইফুল্লাহ বাপ্পি, কুমিল্লা উত্তর জেলা যুবদল সাবেক দপ্তর সম্পাদক কেএম জামাল, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান খাঁন, কাইয়ুম খাঁন, মেহেদী মাসুদ, এডভোকেট মনিরুল ইসলাম মনি, ইসমাইল হোসেন,জাহাঙ্গীর আলম,আবু হানিফ, কুমিল্লা উত্তর জেলা ওলামা দল সভাপতি শাহ সুলতান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, সিনিয়র সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি অধ্যাপক আবদুল আউয়াল,কুমিল্লা উত্তর জেলা মৎসজীবী দল সদস্য সচিব ফজলুল ছাত্তার, পৌর যুবদল যুগ্ম-আহবায়ক মনির খাঁন,আবদুল আলিম সরকার, সদস্য সচিব মোজাম্মেল হল মুন্সী, , উপজেলা ওলামা দল আহবায়ক আবুল হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামাল হোসেন মুন্সি, পৌর ওলামাদল আহবায়ক ফয়জুল্লাহ হেলালী, উপজেলা কৃষকদল সদস্য সচিব ডা.জসিম, উপজেলা শ্রমিক দল আহবায়ক আবুল খায়ের মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ইকরামুল হাসান শান্ত, উপজেলা মহিলা দল আহবায়ক জেসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদা হক শিল্পী, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন,উপজেলা ছাত্রদল সদস্য সচিব কাইয়ুম খাঁন, প্রমুখ।