তেরখাদার আজগড়ায় ইউপি চেয়ারম্যান পদে এগিয়ে ইলিয়াস মোল্লা, দিন দিন বাড়ছে জনসমর্থন

খুলনা সংবাদদাতা

 

খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নির্বাচন ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজনৈতিক পরিবেশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. ইলিয়াস মোল্লা। স্থানীয়দের মতে, তার পক্ষে জনসমর্থন প্রতিদিনই বাড়ছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থাকা ইলিয়াস মোল্লা সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করার কারণে তিনি এলাকায় একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
এলাকাবাসী জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি বিভিন্ন সময়ে রাস্তা-ঘাট উন্নয়ন, ছোটখাটো অবকাঠামো সংস্কার এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন। ফলে তরুণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলেছেন তিনি। এতে করে ভোটের মাঠে তাকে ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজগড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা থেকেই নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ বাড়ছে ভোটারদের মধ্যে। সেই প্রেক্ষাপটে ইলিয়াস মোল্লার অবস্থানও শক্ত হচ্ছে বলে তারা মনে করছেন।
এদিকে ইলিয়াস মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকারঢ মানুষের সঙ্গে আছি। তাদের সুখ-দুঃখের অংশীদার হয়েই কাজ করতে চাই। নির্বাচিত হলে আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
স্থানীয়দের অনেকেই বলছেন, সহজ-সরল আচরণ, জনসেবামূলক কর্মকাণ্ড এবং নিয়মিত যোগাযোগের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে তাকে ঘিরে প্রত্যাশাও বাড়ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ