ইলিশের বাড়ি চাঁদপুর লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারণা,নড়াইলে ৪ প্রতারক গ্রেফতার

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল জেলার সদর থানাধীন মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা @ অনিক (২২), লিমন শেখ (২১), মোঃ লিমন মোল্যা (২২) নামের ০৪ (চার) ব্যক্তি “ইলিশের বাড়ি চাঁদপুর,ফিশ ভ্যালি,ইলিশ ভাইয়া চাঁদপুর,অনলাইন পণ্য বিক্রয়” নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নেয়।

প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার এর নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার এর নির্দেশনায় অনলাইন প্রতারকদের গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম।

এরই ধারাবাহিকতায় গত (২৩ এপ্রিল) বৃহস্পতিবার রাত ১.২০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই মোঃ জয়নুল আবেদীন,এসআই রাজেশ কুমার দাস এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অনলাইন প্রতারকদের গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামি মোঃ আকাশ শেখ (২০),পিতা- মোঃ জাকির শেখ,মোঃ ফারুক মোল্যা ওরফে (অনিক) (২২), পিতা-মোঃ সরফরাজ মোল্যা,উভয় গ্রাম-মির্জাপুর,লিমন শেখ (২১) পিতা-মৃত রেজাউল করিম,মোঃ লিমন মোল্যা (২২) পিতা-পলাশ মোল্যা,উভয় গ্রাম-পাইকড়া, সর্ব থানা ও জেলা নড়াইল। এ সময় আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ০৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে,অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ।

ইতোপূর্বে তারা “ইলিশের বাড়ি চাঁদপুর,ফিশ ভ্যালি,ইলিশ ভাইয়া চাঁদপুর,অনলাইন পণ্য বিক্রয়” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে।

ধৃত আসামিদের নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ