নড়াইলে মাদ্রাসার ছাত্র নিখোঁজের পর,টাকা চেয়ে কিডন্যাপারদের হুমকি

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলায় নিখোজ মো: রিয়াজুল ইসলাম (১১) পিতা- রহিম মোল্লা,মাতা- রাবেয়া বেগম,গ্রাম-উড়ানী,ইউনিয়ন মাইজপাড়া,নড়াইল সদর নড়াইল। গত (১৮ এপ্রিল) শনিবার সকাল ৮ ঘটিকার সময় মাইজপাড়া সুফফাহ নুরানী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি বা মাদ্রাসায় পৌছায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সকল জায়গায় অনেক খোঁজাখুজি করেও নিখোঁজ মো: রিয়াজুল ইসলামকে না পেয়ে গত (১৯ এপ্রিল) রবিবার বিকালে নড়াইল সদর থানায় একটি লিখত সাধারণ জিডি করি। যার জিডি নাম্বার-৮২৪। এদিকে,মো: রিয়াজুল ইসলামকে পেতে ১৫ হাজার টাকা দাবি করে রুহুল আমিন নামের এক কিডন্যাপার এবং ১৫ হাজার টাকা দ্রুত বিকাশ নাম্বার-০১৮৭২৮৯৬১৭৪ এই নাম্বারে বিকাশ না করলে ১৫ লাখ টাকা দিলেও ছেলেকে ফেরত পাবেন না,বলেও হুমকি দেয়,নিখোঁজ ছেলের বাবা মো: রহিম মোল্লাকে। কিডন্যাপার রুহুল আমিন নিখোঁজ ছেলের বাবা রহিম মোল্লাকে মোবাইল ফোনে জানায়,তারা নিখোঁজ,মো: রিয়াজুল ইসলামকে ইনজেকশন দিয়ে অচেতন করে রেখেছেন,১৫ হাজার টাকা পেলে তাকে নড়াইলের বাসে উঠিয়ে দিবেন।
এখনি দ্রুত ১৫ হাজার টাকা না দিলে পরে ১৫ লাখ টাকা দিলেও বাচ্চাকে ফেরত পাবেন না,বলে হুমকি দেয়,কিডন্যাপার রুহুল আমিন। দিনমজুর অসহায় দরিদ্র পরিবারের ছেলে নিখোঁজ মো: রিয়াজুল ইসলামকে খুঁজে পেতে সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করা যাচ্ছে। নিখোঁজ মো: রিয়াজুল ইসলামকে খুঁজে পেতে সকলে সহযোগিতা করুন। যোগাযোগ নিখোঁজ রিয়াজুল ইসলামের বাবা রহিম মোল্লা-০১৮৮৯৬৬৭৬৫৫/ সাংবাদিক মো: রফিকুল ইসলাম-০১৭৩০৮৯৫০৬০/

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ