খুলনায় গণশুনানিতে মানবিক ডিসি, রোগীকে দিলেন ২০ হাজার টাকার সহায়তা

রাসেল আহমেদ, খুলনা

 

খুলনায় সাপ্তাহিক গণশুনানিতে সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

একই সঙ্গে মানবিক সহায়তার নজির রেখে হৃদরোগে আক্রান্ত এক আবেদনকারীকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। তিনি মনোযোগ সহকারে আবেদনকারীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে তিনি সমস্যাগুলোর দ্রুত সমাধানে গুরুত্বারোপ করেন।
গণশুনানির একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসা সহায়তার আবেদন জানালে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তার হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এ ঘটনায় উপস্থিতদের মধ্যে প্রশংসার সাড়া পড়ে।
সেবাপ্রত্যাশীরা জানান, জেলা প্রশাসকের এমন আন্তরিকতা ও মানবিক উদ্যোগে তারা সন্তুষ্ট। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ