তেরখাদায় পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা, থানায় অভিযোগ

খুলনা সংবাদদাতা

 

খুলনার তেরখাদা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী মো. শাহজাহান মোল্লা (৫৫), পিতা মৃত আবুল কালাম মোল্লা, উপজেলার নাচুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে সাংবাদিক ও কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে তেরখাদা থানাধীন নাচুনিয়া এলাকার মনা মিয়ার ঘের সংলগ্ন পাকা রাস্তায় তিনি অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার কাছ থেকে একটি ভিভো Y31D (৮/১২৮) মডেলের মোবাইল ফোন, একটি টাইমার ঘড়ি, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাস্টারকার্ড, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ১৩ হাজার ১৫৫ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় কেয়া (২৫), রবিচান (৩৫), মুরাদ মোল্লা (৩৫), মিরাজ হোসেন (৩০) ও রূপা বেগম (২৮)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সবাই নাচুনিয়া এলাকার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। স্থানীয়ভাবে তাদের মধ্যে কয়েকজনকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগীকে জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত শাহজাহান মোল্লাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ভুক্তভোগী শাহজাহান মোল্লা অভিযোগ করেন, থানায় অভিযোগ করার পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ