নড়াইলে বিষ্ণুপুর ধনীয়া উৎপাদনকারী সমবায় সমিতি’র আয়োজনে দিনব্যাপী মাঠ দিবস পালিত

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কালীবাড়ি মন্দির মাঠে বিষ্ণুপুর ধনীয়া উৎপাদনকারী সমবায় সমিতি’র আয়োজনে (২০ এপ্রিল) সোমবার সকাল ১১ টার সময় ধনীয়া চাষিদের নিয়ে র‍্যালী ও শিশুদের বিস্কুট প্রতিযোগিতা এবং মহিলাদের বালিশ প্রতিযোগিতা,হাড়ী ভাঙ্গা প্রতিযোগিতাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মো: নয়ন ভূঁইয়া’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিম খাতুনের সঞ্চালনায়,সভায় উপস্থিত ছিলেন,বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্য়ক আবু হানিফ,নড়াইল জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান,সংগঠনের ব্যবসা সহায়ক মো: কামরুল আহসান,পল্লী চিকিৎসক আমিনুর রহমান,স্বাবেক বিষ্ণুপুর ধনীয়া উৎপাদনকারী সমবায় সমিতি’র সভাপতি মো: মফিজ শেখ,শাহাবাদ ইউনিয়ন বিট পুলিশের এস আই আসাদ ও সহযোগী কনস্টেবল আতুয়ার রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ধনীয়া উৎপাদনকারী কৃষকদের কৃষি বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিষ্ণুপুর ধনীয়া উৎপাদনকারী সমবায় সমিতি’র সাফল্য কামনা করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করেন।

বিষ্ণুপুর ধনীয়া উৎপাদনকারী সমবায় সমিতি’র সভাপতি মো: নয়ন ভূঁইয়া বলেন,আমাদের সকল কৃষকদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষিকাজ করবো এবং ধনীয়া উৎপাদনকারী সমবায় সমিতিকে নড়াইল জেলার মধ্যে শ্রেষ্ঠ সমিতি হিসাবে প্রতিষ্ঠিত করবো বলেও জানান কর্মকর্তাদের।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ