চান্দিনায় প্রশাসনের কঠোর নজরদারিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আলিফ মাহমুদ কায়সার
নিজস্ব সংবাদদাতা।

 

১৮ই এপ্রিল শনিবার বাংলাদেশ, বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লা চান্দিনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সফলভাবে সমাপ্ত হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে মোট ১হাজার ১শত ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর চান্দিনা উপজেলার তিনটি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে ৫১০ জন,ডাক্তার ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮০ জন এবং হারং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কেন্দ্রগুলো সার্বক্ষণিক সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন রাখা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে একজন করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার মাঠ পর্যায়ে সার্বিক তদারকি করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বলেন, দীর্ঘ আইনি জটিলতার কারণে সরকারের পক্ষ থেকে এই পরীক্ষা আয়োজনে কিছুটা বিলম্ব হলেও তা সফলভাবে সমাপ্ত হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর ছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতায় সার্বক্ষণিক কঠোর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে এবারের বৃত্তি পরীক্ষা সফলভাবে সমাপ্ত করতে পেরেছি ।
এদিকে দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা ফেরায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ