কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনা এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধায়নে মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (৫ এপ্রিল ) একটি লক্ষ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় তল্লাশিকালে ০২ (দুই) কেজি গাঁজাসহ ভৈরব থানার বাসিন্দা নাছির উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ