কমরেড সুকুমার দাস গগন এর ২য় মৃত্যু বার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর আয়োজনে স্মরণ সভা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলে কমরেড সুকুমার দাস গগন এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর নেতা কর্মীদের স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

(৫ এপ্রিল) রবিবার বিকাল ৪ ঘটিকার সময় নড়াইল চৌরাস্তায় কমরেড সুকুমার দাস গগন এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভার সভাপতিত্ব করেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর নড়াইল জেলা কমিটির সভাপতি আকতার হোসেন ও সঞ্চালনা করেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক মো: হুমায়ন কবির।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুল হক (লিকু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন,ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস,কৃষক সংগ্রাম সমিতির নড়াইল জেলা কমিটির সভাপতি আহম্মাদ বিশ্বাস,থানা সভাপতি বাহারুল ইসলাম,কৃষক সংগ্রাম সমিতির নড়াইল জেলা কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলামসহ নড়াইল জেলা কমিটির নেত্রীবৃন্দ ও তার অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,বাংলাদেশে আজকে কেউ ভালো নেই,দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সব সময় দেশের মানুষের কথা বলে এবং দেশের কৃষক দিনমুজুরদের কথা বলে।
আজ দেশে কৃত্তিম তেল সংকট,অবৈধ ভাবে তেল মজুদ করছে অসাধু ব্যবসায়ী’রা কিন্তু এ পর্যন্ত কোন সরকার কালোবাজারিদের সাস্তি দেয়নি,করেছেন সামান্যতম জরিমানা। সাস্তি না দেয়ায় এমন সামান্যতম জরিমানা করার কারনেই আজও অপরাধী’রা প্রতিনিয়তই অপরাধ করে যাচ্ছে।

আমরা চাই দেশের অবৈধ মজুতকারিদের দ্রুত আটক করে দেশ ও দশের পক্ষে সরকারের কাজ করা। আমরা আর চাইনা বিদেশি দালালদের সাথে আর কোন সরকার আপস না করে,আমাদের দেশের কৃষক ও দিনমজুর শ্রমিকদের পাশে থেকে দেশের জন্য কাজ করার আহব্বান করেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর নেতা কর্মী’রা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ