কপিলেশ্বরী কালীমন্দিরে ৪ দিন ব্যাপী মহানামযঞ্জ ৬ এপ্রিল

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

কপিলমুনির কপিলেশ্বরী কালী মন্দিরে মহানামযঞ্জ ৬ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী কপিলেশ্বরী কালী ও শিব মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ মহানাম যঞ্জের আয়োজন করেছেন।

এ আয়োজন ঘিরে কমিটির সকল নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানমালার সময়সূচী উল্লেখ করে নিমন্ত্রণ পত্র বিতরণ শুরু করেছেন তারা। আয়োজনের মধ্যে রয়েছে ২২ চৈত্র ইং ৬ এপ্রিল’২০২৬ সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভগবত পাঠ ও মহানামযঞ্জের শুভ গন্ধাধিবাস। মহানামযঞ্চের এ সূচনা পর্বে শ্রীমদ্ভগবত আলোচনা করবেন, সাতক্ষীরা জেলার বুধহাটা গ্রামের গর্ব দক্ষিণবঙ্গের সুনামধন্য ভক্তপ্রবর শ্রী বিল্বমঙ্গল দেবনাথ।

এরপর ২৩ ও ২৪ চৈত্র ইং-৭ ও ৮ এপ্রিল মঙ্গল ও বুধবার ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হবে। এসময় অনুষ্ঠানস্থলে মহানাম সুধা পরিবেশন করবেন,খুলনা জেলার সত্য নারায়ণ সম্প্রদায় ও শ্রী প্রেমানন্দ সম্প্রদায়, বাগেরহাট জেলার রাধা গোবিন্দ সম্প্রদায়, মানিকগঞ্জ জেলার শ্রী দেবকী নন্দন সম্প্রদায়, যশোর জেলার পথের পাগল সম্প্রদায় ও সাতক্ষীরা জেলার নিতায় গৌর সম্প্রদায়।

২৫ চৈত্র ইং ৯ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫ টায় মহানাম কীর্ত্তনের সমাপনী ও কুঞ্জভঙ্গ, দুপুর ২ টায় মহাপ্রভুর ভোগ আরাধনা ও বিকাল ৩ টায় প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। এ মহানামযঞ্জে পৌরহিত্য করবেন, ভাটপাড়া জগন্নাথ আশ্রমের অধ্যাপক শ্রী বলাই কৃষ্ণ গোস্বামী।

ইতোমধ্যে এ আয়োজন ঘিরে কালী ও শিব মন্দিরের সেবাইত ও এলাকার কৃষ্ণ ভক্ত হরিনাম পিয়াষুদের সহযোগীতায় এ মহাযজ্ঞানুষ্ঠান ঘিরে সরব হয়ে উঠেছে কপিলমুনিবাসী। এব্যাপারে আয়োজক কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) চম্পক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব সাধু ও সাধন কুমার ভদ্র বলেন, পরম করুণাময় ভগবানের অসীম লীলা বৈচিত্রে ভরপুর ধরাধামে ক্ষুদ্র স্বার্থে মোহান্ধ পথভ্রষ্ট মানুষ যখন বহুমত পথ জনিত কারণে দিশেহারা, এহেন ভেদ বৈষম্য যখন চরমে, অন্যায় অত্যাচার আর অবিচারে মানব সমাজ বিপর্যস্ত।

অধর্মের প্রাদুর্ভাব ও ধর্ম যখন ক্লেদ, কালিময় আচ্ছন্ন, তখনই জীবোদ্ধারে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শোনালেন মহা মিলনের মহান সুর তারকব্রহ্ম মহানাম। তাই বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় পূণ্যতোয়া কপোতাক্ষ নদের তীরস্থ দক্ষিণ খুলনার ইতিহাস প্রসিদ্ধ মুনিবর কপিল এর সাধন সিদ্ধপীঠ কপিলমুনির শ্রী শ্রী কপিলেশ্বরী কালী মন্দির ও মিলন মন্দির প্রাঙ্গণে সোমবার (৬এপ্রিল) থেকে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে ব্রতী হয়েছি আমরা।

তবে ক্ষণিকের এই মিলন যঞ্জে সুর ও ছন্দে পরম প্রেমানন্দে উচ্ছ্বাসিত হয়ে সমাগত ভক্ত প্রবর বৈষ্ণব মন্ডলীর চরণধূলিতে ধন্য হোক এ মহানাম যঞ্জের শ্রী অঙ্গন। স্বার্থক ও সুন্দর হোক বহু আকাঙ্খিত মহানাম যঞ্জানুষ্ঠান। এমনটি আশা ও প্রত্যাশা আমাদের সকলের।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ