সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার ‎মান বাড়াতে প্রতিমন্ত্রীর নির্দেশ

সোহেল রানা বাবু, বাগেরহাট                

 

 

‎বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলা হাসপাতাল পরিদর্শন কালে
‎সেবার মান বাড়াতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন।

শনিবার দুপুরে রামপাল উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত সরকারি এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে বর্তমান সরকারের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নেয়া নানামুখী পদক্ষেপ গ্রহনের কথা জানান।

এরআগে প্রতিমন্ত্রী রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ পরিদর্শন করেন। এসময়ে বিশ্বমানের এ হাসপালটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও রোগীদের সাথে কথা বলেন। পরে হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

পরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রামপাল সরকারি হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ এস এম মাহাবুবুল আলম, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ও উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  #



এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ