একজন মানবিক সৎ সাহসী ইউপি চেয়ারম্যান আশরাফুল

উমর ফারুক, পঞ্চগড়

 

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আর কেউ নন , তিনি হলেন তেঁতুলিয়া উপজেলার ইতিহাসের একজন সৎ নিষ্ঠাবান ও সফল ও জনপ্রিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আশরাফুল ইসলাম ।
ইউনিয়নকে উন্নয়ন ও পরিবর্তনের লক্ষে ২০২১ সালের নির্বাচনে অংশনিয়ে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই হাট বাজারের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্ট ইউড্রেন, স্কুল ,কলেজ, মসজিদ মাদ্রাসার উন্নয়ন। স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা, সামাজিক অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিক খাতের ব্যাপক উন্নয়ন করতে দেখা গেছে ।
ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসায় আজ সফল একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। নির্বাচিত হওয়ার পর দেখা গেছে এলাকায় নারী-পুরুষ, শিশু থেকে বয়স্ক পর্যন্ত, কেউ অসুস্থ হয়ে পড়লে রাত কিংবা মধ্যরাত হলেও তাৎক্ষণিক ইউনিয়ন বাসীর জন্য এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে নিজেই ডাইভিং করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে প্রশংসায় ভাসতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। যার ফলে ইউনিয়নবাসী তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মেহনতি মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, শ্মশান,কবরস্থান, সহ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় উন্নয়ন সংস্কার করে চলেছেন এবং গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিএফ, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের সময় এলাকায় মাইকিং এর মাধ্যমে জনগণকে জানিয়ে দিয়ে সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে ইউনিয়নের সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ সর্বত্র সম্মানিত হচ্ছেন। প্রবীন ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি প্রবীন নয়। তিনি অনেক তরুন ও নবীন। তার অভিজ্ঞতা অনেক। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। কথা বলছিলাম ওই ইউনিয়নের পরিষদের সফল চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন । এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। ইউনিয়নে আলোকিত মুখ হিসাবে পরিচিত এ মানুষটি নিজের সাফল্যের কারনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ কর্তৃৃক নানা ভাবে প্রশংসিতও হয়েছেন। অসংখ্য মসজিদ,মাদ্রাসা, স্কুল-কলেজ, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের জন্য। বয়সে প্রবীন হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, আমার ইউনিয়ন বাসির উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিষদকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে কাজ করছি।
ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন বসবাসকৃত সর্বসাধারণ। আমি সবসময় ইউনিয়ন বাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। শত্রুপক্ষ চেয়ারম্যান হওয়ার পর থেকে বার বার তাকে আঘাত হানার চেষ্টা করে এতো বাধা বিপত্তি পার করে তার ইউনিয়ন কে এগিয়ে নিয়ে যাওয়া এবং গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করা হয়ে গেছে আশরাফুল ইসলামের মুল দায়িত্ব। তিনি বলেন সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি তিনি উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সফল এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ