রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

.নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনোয়ারা বেগম নামে এক বিধবার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছেলে আনোয়ার হোসেনের (২৫) মৃত্যু হয়েছে ।

বুধবার (১ মার্চ) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাকে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা কবরস্থানে দাফন করা হয়।

তিনি বরপা কেরাম বোর্ডের মোড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ও মিতালি পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
পারিবারিক সূত্রে আরো জানা যায়,ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার দিবাগত রাতে আনোয়ার হোসেনের স্বাস্থ্যের অবনতি হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। গতকাল
ভোর ৫ টার দিকে উপজেলার বরপা কেরামবোর্ডের মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আনোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।.

আগুনে পুড়ে ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ